শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সরকারের গতি-প্রকৃতি ও জনপ্রত্যাশা শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আগামীর বাংলাদেশে যেন কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলা : মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে ৮ নির্দেশনা

জরুরি সংবাদ সম্মেলনের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিবাদ এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)। রোববার (১৮ জানুয়ারি) মধ্যরাতে এক বার্তায় সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সংবাদ সম্মেলনে কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে অভিযুক্তদের জামিন-খালাস না দেওয়াসহ তিন দফা দাবি ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা করেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন দফা হলো-

১. জুলাই আগস্টের মামলায় যাতে কোনো অপরাধী জামিন, অব্যাহতি বা খালাস না পায় সেটি নিশ্চিত করতে হবে।

২. জুলাই হত্যাকাণ্ডকে যারা ফ্যাসিলিটেড করেছে সেই সব ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রসিকিউশনের বিচারিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে।

৩. সারা দেশে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের তদন্তের ক্ষেত্রে একটি বিশেষ তদন্ত টিম ও স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ