বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সরকারের গতি-প্রকৃতি ও জনপ্রত্যাশা শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আগামীর বাংলাদেশে যেন কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলা : মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে ৮ নির্দেশনা

ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদারকে ধাক্কা দিয়ে পালিয়েছেন আতিকুর রহমান সোমেল সরদার নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে সখিপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এদিন বিকেলে সখিপুর বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সোমেল সরদার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সখিপুর থানার সভাপতি ও সখিপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের বাসিন্দা মৃত মজিবুর সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সখিপুর বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি বিষয়ে ওসি নাজিম উদ্দিন মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে ছিলেন এবং প্রাথমিকভাবে সতর্ক করতে টহল কার্যক্রম চালায় পুলিশ। এসময় ডেভিল হান্ট ফেস-২ এর অভিযান অনুযায়ী ওই ছাত্রলীগের নেতার পরিচয় জানতে চান ওসি। পরে কোনো উত্তর না দিয়েই ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে যান ছাত্রলীগের নেতা। এসময় তাকে ধরতে গিয়ে ওসির হাতের নখ ভেঙে যায়। সাজেদা জব্বার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা শেষে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে সখিপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদার মুঠোফোনে বলেন, ‘শনিবার বাজারে খোলা তেল বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করার অভিযানে ছিলাম। পরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিকে বাজারের একটি দোকানে দেখলাম। আমাদের দেখে পালানোর চেষ্টা করেন তিনি। আমি তাকে তার রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ায় উত্তর না দিয়ে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। কিন্তু আমি ধরার চেষ্টা করতে গিয়ে আমার হাতের কেনু আঙ্গুলের নখ অর্ধেক উঠে যায়। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে আসছি। বিষয়টি নিয়ে আমার উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছি। স্যারদের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ