বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সরকারের গতি-প্রকৃতি ও জনপ্রত্যাশা শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আগামীর বাংলাদেশে যেন কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলা : মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে ৮ নির্দেশনা

হবিগঞ্জে ২২ বরিশালে ২৬ জানুয়ারি তারেক রহমানের জনসভা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২০১ বার

আগামী ২২ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাসংলগ্ন উপজেলা পরিষদের মাঠে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হবে।

ওই দিন বিকেল ৩টায় অনুষ্ঠেয় জনসভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ প্রতীক্ষিত এই জনসভা সফল করতে দিন-রাত কাজ করছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠেয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, গত বুধবার রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে বিষয়টি বরিশাল বিভাগের নেতাদের জানানো হয়। প্রায় দুই দশক পর দলের শীর্ষ নেতাকে স্বচক্ষে দেখার সুযোগ ঘিরে বিভাগজুড়ে প্রস্তুতি শুরু করেছেন নেতাকর্মীরা।

এর আগে তারেক রহমান ২০০৬ সালের ১৪ মে বরিশালে এসেছিলেন। ওই দিন তিনি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে বরিশাল স্টেডিয়ামে একটি কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ