শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

তারেক রহমানের কক্সবাজার সফর স্থগিত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার

বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজারের সফর স্থগিত করা হয়েছে।শনিবার (১০ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তারেক রহমান আগামী ১৮ জানুয়ারী কক্সবাজার সফরের দলীয় সিদ্ধান্ত হয়েছিল। এ সময় তিনি কক্সবাজারে বিমানে অবতরণ করে, বিমানবন্দর থেকে সবার আগে দেশ লোগো সম্বলিত গাড়িতে করে কক্সবাজারের পেকুয়ায় জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ, ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করার কথা ছিল। সেখান থেকে লোহাগাড়া হয়ে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে যোগদানের কথা ছিল।

কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র দপ্তর সম্পাদক ইউসুফ বদরী শনিবার সকালে এই প্রতিবেদককে জানান, নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করার পর কক্সবাজারের সফর ও স্থগিত করা হয়। যেহেতু কক্সবাজারের সফরটি অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়নি। সে কারণে নির্বাচন কমিশন থেকে কক্সবাজারের সফরের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। তাই অফিসিয়ালভাবে না জানালেও দলের আভ্যন্তরীণ সিদ্ধান্তে বিএনপি চেয়ারপারসনের কক্সবাজারের সফর স্থগিত করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ