বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ।
তারেক রহমান আজ (শনিবার) বেলা ১১টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসার কর্মসূচি রয়েছে।
এদিকে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদল। তারা সেখানে জড়ো হয়ে স্লোগানে স্লোগানে সবাইকে উজ্জীবীত করার চেষ্টা করছে। তারা বলছে, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শাহবাগে এসেছেন।