দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোর টানা ছুটি শেষ হচ্ছে আজ রবিবার (২৫ অক্টোবর)। সোমবার (২৬ অক্টোবর) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু হবে।
তবে কলেজের ছুটি চলবে আরো কিছুদিন। আগামী ১ নভেম্বর থেকে কলেজগুলোতে ক্লাস শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
তথ্য মতে, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি শুরু হয়েছিল ১৮ অক্টোবর।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা বন্ধ ছিল।