বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি বরিশাল-ঢাকা মহাসড়কে গর্ত ভরাটে ইটের খোয়া পাথর-বিটুমিনের বদলে বালু ও ইটের খোয়া, স্থায়িত্ব নিয়ে প্রশ্ন চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প মদনে দা দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

যে কারণে ইসরায়েলি বসতিতে নিষেধাজ্ঞা থেকে যুক্তরাজ্যকে থামাননি ট্রাম্প

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

ইসরায়েলি বসতিতে নিষেধাজ্ঞা আরোপের যুক্তরাজ্যের পরিকল্পনা সম্পর্কে আগেই জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরও পরিকল্পনাটি ঘোষণা না করতে লন্ডনকে থামানোর কোনো অনুরোধ তিনি করেননি বলে জানিয়েছেন এক পশ্চিমা কর্মকর্তা।

দ্য টাইমস অব ইসরায়েলকে ওই কর্মকর্তা জানান, চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের। ওই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করাসহ ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে লন্ডনের নেওয়া একাধিক পদক্ষেপ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেন।

ওই পশ্চিমা কর্মকর্তা বলেন, ‘এটি স্থগিত রাখার কোনো অনুরোধ করা হয়নি।’

মঙ্গলবার ব্রিটিশ নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হলে ওয়াশিংটনের বিরোধিতা করবে না ইঙ্গিত দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপে যুক্তরাজ্যের সঙ্গে যোগ দেবে না। তবে ১১টি পশ্চিমা দেশ যুক্তরাজ্যের সঙ্গে একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরও তিনি ব্রিটিশ সিদ্ধান্তের সমালোচনা এড়িয়ে যান।

তিনি বলেন, তারা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে; এ বিষয়ে আমাদের জানানো হয়েছিল। কেন তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে, সে বিষয়ে তাদের যুক্তিও আমরা শুনেছি। স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য আমাদেরও রয়েছে। এই অঞ্চলে এমন একটি নাজুক সময়ে পশ্চিম তীরে সহিংসতা বা উত্তেজনা বাড়ুক, আমরা তা চাই না।

তবে একই দিন এর আগে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ভিন্ন ধরনের মন্তব্য করেন। ইসরায়েলি বসতি আন্দোলনের দীর্ঘদিনের সমর্থক হাকাবির বক্তব্যে ধারণা তৈরি হয়, বসতিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাজ্যের বিরুদ্ধে ওয়াশিংটন ব্যবস্থা নিতে পারে।

বিবিসিকে হাকাবি বলেন, ব্রিটিশরা যদি তাদের বিরুদ্ধে কোনো ধরনের বয়কট ও নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে এর পরিণতি হবে ব্যাপক।

তবে পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, হাকাবির ওই মন্তব্য হোয়াইট হাউস বা মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য ট্রাম্প প্রশাসনের প্রকৃত নীতির প্রতিনিধিত্ব করে না বলেই ইঙ্গিত পাওয়া যায়।

ওই পশ্চিমা কর্মকর্তা অবশ্য জানান, আগামী কয়েক দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও কঠোর প্রতিক্রিয়া আসতে পারে। তবে তা হাকাবির ইঙ্গিত দেওয়া মাত্রায় পৌঁছাবে কি না, তা নিশ্চিত নয়।

সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ