বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি বরিশাল-ঢাকা মহাসড়কে গর্ত ভরাটে ইটের খোয়া পাথর-বিটুমিনের বদলে বালু ও ইটের খোয়া, স্থায়িত্ব নিয়ে প্রশ্ন চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প মদনে দা দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. মনোয়ার হোসেন চৌধুরী (৮০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাতিজা মাসুম লুমেন বলেন, ‘বড় আব্বা (চাচা) নম্র, ভদ্র ও সৎ লোক ছিলেন। তার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া কামনা করছি।’

কর্মজীবনে এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করেছেন মনোয়ার হোসেন। চাকরি জীবন শেষে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসন থেকে নির্বাচিত হন।

দশম জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পেয়েও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান। একাদশ জাতীয় নির্বাচনে পুনরায় তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে হেরে যান।

তার মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ