মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ২

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৩ বার

যুক্তরাষ্ট্রের আইভি লিগভুক্ত ব্রাউন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় দুইজন নিহত হয়েছেন।  এ সময় আটজন গুরুতর আহত হন বলে নিশ্চিত করেছেন রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের মেয়র ব্রেট স্মাইলি।

শনিবার (১৩ ডিসেম্বর) ওই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময় এই ঘটনা ঘটে। রোড আইল্যান্ডের কর্মকর্তারা জানান, সন্দেহভাজন হামলাকারী এখনো পলাতক।

এক সংবাদ সম্মেলনে মেয়র স্মাইলি বলেন, স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে জরুরি সেবাদানকারীদের কাছে ৯১১ নম্বরে একটি ফোনকল আসার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলার বিষয়টি জানতে পারে।

তিনি বলেন, এ ঘটনায় দুইজন ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও আটজন গুরুতর অবস্থায়, তবে স্থিতিশীল অবস্থায়, রোড আইল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চলমান তদন্তের কথা উল্লেখ করে মেয়র স্মাইলি নিহত বা আহতদের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্যাক্সটন এক লিখিত বিবৃতিতে বলেন, এটি এমন একটি দিন, যা আমরা কখনোই আমাদের কমিউনিটির জন্য কামনা করিনি। এটি আমাদের সবার জন্য গভীরভাবে হৃদয়বিদারক।

তিনি ক্যাম্পাসবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান এবং লকডাউন নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন। তিনি বলেন, এর অর্থ হলো সব দরজা বন্ধ রাখা এবং ক্যাম্পাসজুড়ে কোনো ধরনের চলাচল না করা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ