সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, কত পেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের উৎপাদন বাড়াতে তিনটি নতুন কূপ খনন করবে বাপেক্স রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না মঙ্গলবার হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউলের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান ককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট সংযোগ বন্ধ ছয় দেশ, তিন মহাদেশে বসছে ২০৩০ বিশ্বকাপ আসর

নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে: মামদানি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৯ বার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা সম্ভব কি না, সে বিষয়ে তিনি সিটির আইন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন।

শনিবার প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের জন্য নেতানিয়াহুকে জবাবদিহির আওতায় আনা উচিত।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন যুদ্ধাপরাধের অভিযুক্ত।

মামদানি আরও বলেন, গত কয়েক বছরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই এই মত পোষণ করেন।

ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের জন্য পরিচিত ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট রাজনীতিক মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনি প্রচারণার সময়ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, নেতানিয়াহু শহরে এলে তাকে গ্রেপ্তারের চেষ্টা করবেন। তবে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল।

সাক্ষাৎকারে তিনি জানান, এ বিষয়ে তার আইনি ক্ষমতা কতটুকু, তা নির্ধারণ করতে সিটির আইন বিভাগের সঙ্গে তিনি সক্রিয়ভাবে পরামর্শ করছেন।

মামদানি বলেন, নিউইয়র্ক সিটির আইন আমাকে যতটুকু ক্ষমতা দেয়, আমরা ঠিক ততটুকুই করব। তবে এ উদ্দেশ্যে আমরা নতুন কোনো আইন তৈরি করব না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ