মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর হামাসের নতুন প্রধান খলিল আল-হাইয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি জ্যাকব গ্রেপ্তার স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধীকে আর্জেন্টিনা সমর্থকদের মারধর জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, কত পেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩১ বার

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন যে, শনিবার ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে লিওনেল মেসি শুরু থেকেই মাঠে নামবেন না। তিনি বদলি খেলোয়াড় হিসেবে বেঞ্চে থাকবেন।

ক্লাব ফুটবলে যুক্তরাষ্ট্রভিত্তিক দল ইন্টার মায়ামির হয়ে খেলা এই তারকা ফুটবলার আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের ম্যাচ দুটিতে দলের সবকটি, অর্থাৎ পাঁচটি গোলই করেছেন। এর মধ্য দিয়ে আর্জেন্টিনা গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

৯১ বছর বয়সী আর্জেন্টাইন রেডিও সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেজের প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘মেসি শুরুতে বেঞ্চে থাকবে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছি, কারণ আপনি আন্তরিক উত্তর পাওয়ার যোগ্য।’

তিনি আরও বলেন, ‘মেসি পরে মাঠে নামবে।’

গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে নকআউট পর্বের কথা মাথায় রেখে দুর্বল দল নামানো হচ্ছে— এমন ধারণা উড়িয়ে দিয়েছেন স্কালোনি।

তিনি বলেন, ‘আগামীকালের ম্যাচে যারা খেলবে, তারা খেলার যোগ্য বলেই খেলবে। তারাও এই দলের গুরুত্বপূর্ণ অংশ। অনুশীলনে আমাদের যে পরিশ্রম, তাতে তাদের অবদানও সমান। যখন তারা মাঠে থাকে না, তখনও সর্বোচ্চ চেষ্টা করে।’

তিনি আরও যোগ করেন, ‘সুযোগ পেলে আমি সবাইকে খেলার সময় দিতে চাই, কারণ তারা তা প্রাপ্য। তারাও অসাধারণ খেলোয়াড়।’

দল নিয়ে নিজের দর্শনের কথা জানিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘একজন কোচ হিসেবে আমার স্বপ্ন হলো, দলে যারা-ই থাকুক না কেন, দলের খেলার মান যেন একই থাকে।’

তিনি বলেন, ‘দলের জার্সি গায়ে থাকলে ম্যাচের গুরুত্ব বড় বিষয় নয়। সবাই জয়ের জন্যই মাঠে নামে। প্রথম দিনের মতো এখনও আমরা একই মানসিকতা ধরে রেখেছি।’

অন্যদিকে বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই টানা দুই পরাজয়ে আগেই বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের। তবে শেষ ম্যাচে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ স্কালোনি।

তিনি বলেন, ‘জর্ডান সাধারণত পাঁচজন রক্ষণভাগের খেলোয়াড় নিয়ে খেলে। ম্যাচে কঠিন পরিস্থিতি তৈরি হলে আমরাও কৌশলে পরিবর্তন আনতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষ কীভাবে খেলছে, তার ওপর ভিত্তি করে প্রয়োজনে আমরা ভিন্ন পরিকল্পনাও গ্রহণ করব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ