শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮১ বার

ইরান ও ইসরায়েলের মধ্যে সাময়িকভাবে হামলা বন্ধের ঘোষণা এলেও ভবিষ্যতে আবারও সামরিক সংঘাত শুরু হতে পারে এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

মঙ্গলবার বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

দিনের শুরুতে লেনদেনের সময় বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। দুই দেশের পক্ষ থেকে দেওয়া সাম্প্রতিক বার্তায় ইঙ্গিত পাওয়া গেছে যে, বর্তমানে হামলা স্থগিত থাকলেও ভবিষ্যতে নতুন করে সামরিক অভিযান শুরু হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে। বিশেষ করে তেলসমৃদ্ধ অঞ্চলজুড়ে অস্থিরতা দেখা দিলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়, যা সরাসরি তেলের দামে প্রতিফলিত হয়।

লেনদেনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ০০:০১ মিনিটে ব্রেন্ট ক্রুড অয়েলের ভবিষ্যৎ মূল্য ১৩ সেন্ট বা শূণ্য দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৪ দশমিক ৩৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১১ সেন্ট বা শূণ্য দশমিক ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ইরান ও ইসরায়েল হামলা স্থগিত করতে সম্মত হয়। তবে উভয় পক্ষই ভবিষ্যতে নিজেদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ