গত প্রায় দুই বছরে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে দুজনকে।
এর আগে প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের ধারণার কথা জানিয়েছিলেন অনন্যা। তিনি বলেছিলেন, ‘আমার কাছে ভালোবাসা মানে বন্ধুত্ব।’ তার মতে, ভালোবাসার ক্ষেত্রে সম্পর্কের গভীরতা, বিশ্বাস এবং নিজের মতো করে থাকার সুযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অনন্যা আরো বলেছিলেন, ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিবার, বন্ধু—সব জায়গাতেই ভালোবাসা রয়েছে। ছোটবেলায় তার ধারণা ছিল, জীবনে হয়তো একজন বিশেষ মানুষই থাকেন, যাকে ভালোবাসার পর আর কাউকে একইভাবে ভালোবাসা সম্ভব নয়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ধারণা বদলেছে। এখন তিনি মনে করেন, বন্ধু, পরিবারসহ জীবনের অনেক মানুষকেই ভালোবাসা যায়।
ওয়াকার ব্লাঙ্কোর আগে অনন্যা পান্ডের সঙ্গে অভিনেতা আদিত্য রায় কাপুরের সম্পর্কের গুঞ্জন ছিল। প্রায় দুই বছর সম্পর্কে থাকার পর তাদেরও বিচ্ছেদ হয় বলে খবর প্রকাশিত হয়েছিল।
‘বম্বে টাইমস’-কে অনন্যার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছিলেন, তাদের বিচ্ছেদের খবর আশপাশের সবাইকে অবাক করেছিল। তবে ঠিক কী কারণে তাদের সম্পর্ক ভেঙেছিল, তা কখনো প্রকাশ্যে আসেনি।
ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে অনন্যার সম্পর্কের শুরু থেকে শেষ—পুরো বিষয়টিই মূলত তাদের ছবি, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আলোচনায় এসেছে। তাই বিচ্ছেদের খবর এখনো অনন্যা বা ওয়াকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে সূত্রের দাবি, প্রায় দুই বছরের সম্পর্কের ইতি ঘটেছে এবং দুজনই বিষয়টি মেনে নিয়েছেন।