শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী ‘ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে’ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি মেসির ১০০তম গোলে চ্যাম্পিয়ন মায়ামি

খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার

খুলনা নগরীর দারোগাপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগজিন, আট রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রাসহ বিভিন্ন ব্যাংকের কয়েকটি চেকবই ও গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একই পরিবারের তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গতকাল বুধবার বিকেলে টুটপাড়া এলাকার মহিউদ্দিন সড়কে কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দোতলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ হেফাজতে থাকা তিনজন হলেন খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কে এম আবিদ হাসান।

আজ বৃহস্পতিবার খুলনা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুব্বাত আলীর ভাড়া বাসায় অভিযান চালানো হয়। তল্লাশির শুরুতেই ডাইনিং রুমের একটি চেয়ারের ওপর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে পুরো ঘরে তল্লাশি চালিয়ে আরও দুটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি পাওয়া যায়। সন্ধ্যায় একই বাসায় পুনরায় তল্লাশি চালিয়ে দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি, বিভিন্ন ব্যাংকের কয়েকটি চেকবই, বিদেশি মুদ্রাসহ আরও কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

পুলিশের অভিযানে গ্রেপ্তার খান কুব্বাত আলীর হেফাজত থেকে উদ্ধার করা হয় তিনটি ৭.৬ মডেলের বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, আটটি তাজা গুলি, দুটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি লোহার রামদা, একটি ইলেকট্রিক শক স্টান গান, কাঠের বাটযুক্ত একটি ছোরা এবং একটি পিতলের রড, একাধিক ব্যাংকের চেক ও বিদেশি মুদ্রা।

এ ঘটনায় উদ্ধার করা বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রের বিষয়ে খুলনা সদর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা মহানগর পুলিশ জানিয়েছে, অপরাধী যতই পরিকল্পিত বা সংঘবদ্ধ হোক, জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বুধবার সকালে টুটপাড়া এলাকায় তেরখাদা উপজেলার দুলু শেখের ছেলে মাসুদ শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের অনুসন্ধানের একপর্যায়ে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে দারোগাপাড়ার ওই বাসায় অভিযান চালানো হয়। সেখানেই অস্ত্রের এই ভাণ্ডারের সন্ধান মেলে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস, গুলিবর্ষণের ঘটনার সঙ্গে এসব অস্ত্রের কোনো যোগসূত্র রয়েছে কি না এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে হেফাজতে থাকা তিনজনকে আরও জিজ্ঞাসাবাদ করার আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ