বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৯ বার

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও অঞ্চলে সোমবার সকালে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।আজ সোমবার মার্কিন বার্তাসংস্থা সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে জানান হয়, স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে এ পর্যন্ত তিনজন নিহত এবং আরও পাঁচজন আহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ৩৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই বাণিজ্যিক স্থাপনা।

ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট (ফিভলকস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিন্দানাও দ্বীপের দক্ষিণ প্রান্তে সারাঙ্গানি প্রদেশের জেনারেল সান্তোস সিটির উপকূলীয় এলাকায়।

ভূমিকম্পের পরপরই ফিভলকস উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়ে সুনামি সতর্কতা জারি করে। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ফিলিপাইনের কিছু উপকূলীয় এলাকায় জোয়ারের স্বাভাবিক উচ্চতার চেয়ে ১ থেকে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে।

জেনারেল সান্তোস সিটির স্থানীয় তথ্য অফিস প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভূমিকম্পের আঘাতে বেশ কয়েকটি ভবন ও দোকান আংশিক ধসে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে সারাঙ্গানি প্রদেশ থেকে, যেখানে প্রায় ৫ লাখ ৮০ হাজার মানুষের বসবাস।

সোমবার দেশটির সরকারি স্কুলগুলোতে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার দিনই এই ভূমিকম্প আঘাত হানে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দাভাও অক্সিডেন্টাল প্রদেশে মাটির প্রবল কম্পনের সময় আতঙ্কিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা মাঠে আশ্রয় নেয়। অন্য একটি ভিডিওতে দাভাও দেল সুরের একটি উচ্চবিদ্যালয়ের ছাদ ধসে পড়তে দেখা যায়। তবে উভয় ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক বিবৃতিতে বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ শুরু করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সুনামি সতর্কতা মেনে চলুন। দ্রুত উঁচু স্থানে চলে যান। অপেক্ষা করবেন না। আপনার জীবন পেছনে ফেলে আসা যেকোনো সম্পদের চেয়ে বেশি মূল্যবান।’

ভূমিকম্পের পর ইন্দোনেশিয়া তাদের উত্তর-পূর্ব উপকূলে এবং জাপান ইবারাকি থেকে ওকিনাওয়া পর্যন্ত দক্ষিণ উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ