মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

ওহায়োতে দুই বন্দুকধারীর গুলিতে আহত ১২

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪৭ বার

যুক্তরাষ্ট্রের ওহায়ো প্রদেশের টলেডোতে দুই বন্দুকধারীর গুলিতে ১২ জন আহত হয়েছেন।আজ রোববার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতের দিকে ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ফেস্টিভ্যালে কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, আহতদেরকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, দুই ব্যক্তির মধ্যে নিজস্ব বন্দুক দিয়ে গোলাগুলিই ছিল এ ঘটনার মূল কারণ। সাংবাদিকদের সঙ্গে এক প্রেস কনফারেন্সে পুলিশ লেফটেন্যান্ট ড্যান গেরকেন বলেন, ‘আমি জীবনে অনেক ঘটনাস্থলে গিয়েছি, কিন্তু এটি অত্যন্ত ভয়াবহ ছিল।’

গেরকেন আরও জানান, তদন্তকারীরা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলছেন এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন।

টলেডো পুলিশের ডেপুটি চিফ জোসেফ হেফারনান বলেন, ‘এটি একটি খুব সক্রিয় তদন্ত। আমাদের কাছে কিছু প্রমাণ আছে এবং আমরা সূত্র অনুসরণ করছি।’

টলেডোর পাবলিক সেফটি ডিরেক্টর জর্জ ক্রাল জনসাধারণকে অনুরোধ করেছেন, কেউ যদি ঘটনার সময়ে মোবাইল ফোনের ভিডিও ফুটেজ রাখে তা পুলিশকে সরবরাহ করে সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি জানি তথ্য বাইরে আছে। আমাদের সাহায্য করুন যাতে আমরা আপনাকে সাহায্য করতে পারি।’

ক্রাল আরও বলেন, ‘ওল্ড ওয়েস্ট এন্ড টলেডোর এটি অন্যতম প্রতীকী ফেস্টিভ্যাল, এবং এখানে এমন দুর্ঘটনা সত্যিই দুঃখজজনক।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ