শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন মিডিয়া পুরোপুরি পথ হারিয়েছে: ট্রাম্প

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭৯ বার

ইরান যুদ্ধের সংবাদ পরিবেশন নিয়ে আবার মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন গণমাধ্যম ও ডেমোক্রেটদের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বিশেষভাবে নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলেন ।

ট্রাম্প দাবি করেন, এসব গণমাধ্যম ইরানের পক্ষে অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করছে। নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদের কটাক্ষ করে তিনি লেখেন, ডেমোক্রেটস এবং মিডিয়া পুরোপুরি পথ হারিয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, তারা পুরোপুরি পাগল হয়ে গেছে।

ট্রাম্প খারাপ আবহাওয়ার কারণে আগামীকালের মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত স্থান ক্যাম্প ডেভিডের পরিবর্তে বৈঠকটি অনুষ্ঠিত হবে হোয়াইট হাউসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ