শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ওয়াশিংটনে কারখানায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণ, একাধিক হতাহত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭৮ বার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজের কারখানায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিপ্পন ডিনাওয়েভ প্যাকেজিং কম্পানি ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আকস্মিক এ বিস্ফোরণে বেশ কয়েকজন গুরুতর হতাহত হয়েছেন এবং পুরো শিল্প স্থাপনাটির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

বিস্ফোরণের পরপরই লংভিউ ফায়ার ডিপার্টমেন্ট ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

ফায়ার ডিপার্টমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় জানিয়েছে, উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে এবং হতাহতদের পরিবারের অবস্থা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাদের নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। তবে স্থানীয় প্রশাসন আশ্বস্ত করেছে, কারখানার অভ্যন্তরীণ এ দুর্ঘটনার ফলে আশপাশের আবাসিক এলাকার বাসিন্দাদের কোনো ক্ষয়ক্ষতি কিংবা বিপদের আশঙ্কা নেই।

জানা গেছে, ঘটনার পর পরই জরুরি উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে লংভিউ ও ভ্যাংকুভারের নিকটবর্তী হাসপাতালগুলোতে স্থানান্তরিত করেছেন। বিস্ফোরণ ঘটা ট্যাংকটিতে ঠিক কী ধরনের রাসায়নিক উপাদান ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সময় সকাল ৭টা ১৯ মিনিটে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনা মোকাবেলায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ঘটনাস্থলে প্রায় ৪০ জন ফায়ারফাইটার ও প্যারামেডিক কাজ করছেন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ