মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

জোড় ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৮৯ বার

গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের তত্ত্বাবধানে আয়োজিত পাঁচ দিনব্যাপী চিল্লাধারী পুরনো সাথীদের জোড় ইজতেমার তৃতীয় দিনে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- সিলেট জেলা সদরের ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২)। তিনি শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ময়দানে অসুস্থ পড়লে সাথীরা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যজন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কোট্টাপাড়া গ্রামের নাজির উদ্দিনের ছেলে মইন উদ্দিন (১০০)। তিনি রোববার ভোররাতে ময়দানেই ইন্তেকাল করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত ৫ দিনের জোড় ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ন দায়িত্বে নিয়োজিত রয়েছে।

প্রসঙ্গত, আগামী ২ ডিসেম্বর আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শুরায়ী নেজামের ৫ দিনব্যাপী জোড় ইজতেমার সমাপ্তি ঘটবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ