মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

মিয়ানমারে ব্যাপক গোলাগুলি-বিস্ফোরণ, গুলি এসে পড়ল এপারে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮৫ বার

‎মিয়ানমারের গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণের শব্দে কাঁপছে এপারের বাড়িঘর। এতে আবারও আতঙ্ক ছড়িয়েছে টেকনাফ সীমান্তবর্তী এলাকায়।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে টানা কয়েক ঘণ্টা হোয়াইক্যং সীমান্ত এলাকায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এসময় এপারে কয়েকটি বসতঘরের টিনে গুলি এসে পড়েছে।

‎‎জানা গেছে, শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা ধরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় থেমে থেমে মর্টারশেল নিক্ষেপ ও গোলাগুলি চলে। নাফ নদে একটি মর্টারশেল পড়ার পর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

‎স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর আলম বলেন, ‘হঠাৎ করে রাতে যখন বাড়িঘর কেঁপে উঠে, তখন মনে করেছিলাম ভূমিকম্প হচ্ছে। পরে দেখি থেমে থেমে মিয়ানমারের মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে আমাদের ঘরবাড়ি কেঁপে উঠেছে। তখন বুঝতে পারি, মিয়ানমারে ‎জান্তা বাহিনী ও দেশটির বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।’

‎হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, ‘শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত টানা ৪ ঘণ্টা হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের পুরো সীমান্ত এলাকায় মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দে সীমান্তবর্তী বাড়ি-ঘর কেঁপে ওঠে। এ ঘটনায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

‎তিনি বলেন, ‘হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতর থেকে এসব মর্টারশেল নিক্ষেপ ও গোলাগুলি চালানো হচ্ছে। এসময় হোয়াইক্যং বাজার সংলগ্ন মোহাম্মদ হোসন, আব্দুল কুদ্দুস ও বালুখালী গ্রামের সরওয়ার আলমের বাড়িতে কয়েকটি গুলি এসে পড়ে।’

‎হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, ‘শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত মিয়ানমার সীমান্তের দিক থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। কয়েকটি বাড়িতে গুলি পড়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ