সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারাদেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪ দলে সম্প্রসারণের ভাবনায় ফিফা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শীর্ষে ঢাকা, সবচেয়ে কম বান্দরবানে সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : অর্থমন্ত্রী টেকনাফ সীমান্তে বন্যার্ত ২০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা খাদ্য সহায়তা পাচ্ছে বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক বললেন মাহ্দী আমিন, শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই কাতারের সাবেক আমিরের মৃত্যু জনসংখ্যাকে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান উদ্ধার করতে গিয়ে বাসচাপায় নিহত ৫

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩ বার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি ডিমবোঝাই মিনি পিকআপভ্যান উল্টে গেলে এলাকাবাসী উদ্ধারের জন্য এগিয়ে এলে পেছন থেকে একটি যাত্রীবাহিী বাস তাদের চাপা দেয়।এ ঘটনায় পাঁচজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার সোয়াদি নামক স্থানে ঢাকা-ভাঙ্গা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোয়াদি এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি মিনি পিকআপভ্যানের চাকা বাস্ট হয়ে উল্টে যায়। এ সময় এলাকাবাসী পিকআপভ্যানটি ও এতে থাকাদের উদ্ধারে এগিয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’-এর একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের চাপা দেয়। তখন ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ও নিহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।

বিক্ষুবদ্ধ জনতা ‘নড়াইল এক্সপ্রেস’-এর বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুই পাশের শত শত গাড়ি আটকা পড়ে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে একজন মারা যান। পুলিশ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ