শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫২ বার

ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৭১৯ জনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও এখনো হাজারো মানুষ নিখোঁজ অথবা ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। খবর আলজাজিরার।

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা জর্জ রদ্রিগেজ জানান, এ পর্যন্ত ৫,০৩৪ জন আহত হয়েছেন। এছাড়া ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে ১৫,৮৬৬ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পরপর আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

এরই মধ্যে সোমবার উদ্ধার অভিযানের গুরুত্বপূর্ণ সময়ে আবারও একটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানায়, ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন ৪.৬ মাত্রার এই কম্পনের উৎপত্তিস্থল ছিল কারাবালেদা শহরের উত্তরে দেশটির ক্যারিবীয় উপকূলীয় এলাকায়।

তবে জাতীয় পরিষদের নেতা রদ্রিগেজ জানিয়েছেন, সর্বশেষ আফটারশকে তাৎক্ষণিকভাবে নতুন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনো জোরেশোরে চলমান রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ