সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম ও তথ্য ব্যবস্থাপনা খাতে সহযোগিতা বাড়াতে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে-চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু : প্রত্যেক পরিবার পাবে ৮০ লাখ টাকা রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী উচ্চ আদালতেও রায় বহাল থাকবে-আশা আইনমন্ত্রীর ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু বানারীপাড়ায় সাবেক পৌর মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার আবারও উত্তপ্ত হচ্ছে চট্টগ্রাম বন্দর

বানারীপাড়ায় সাবেক পৌর মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫ বার
বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই।
রবিবার (৭ জুন) সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়ের করা বিস্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশালে আদালতে পাঠানো হয়।

বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানান, সাবেক পৌর মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে একটি রাজনৈতিক পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ