বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি টাকা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০৩ বার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে স্বজনদের কাছে ঘরে ফিরছে কর্মজীবী মানুষ। আগামী সোমবার থেকে ঈদের সরকারি ছুটি শুরু হলেও দুদিন আগে থেকেই ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে উত্তরের মহাসড়কে। ফলে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ যানবাহন চলাচল করেছে।

এই সময়ে সেতুতে ৩৪ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে সোয়া ৩ কোটি টাকারও বেশি। তবে যানবাহনের বাড়তি চাপ থাকলেও মহাসড়কের কোথাও কোনো যানজট বা ধীরগতির খবর পাওয়া যায়নি।

আজ শনিবার সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে। এর বিপরীতে সর্বমোট ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে।

কর্তৃপক্ষ সূত্রে আরও জানা যায়, যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে ১৮ হাজার ৮৫৯টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অপরদিকে পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৬ হাজার ১০৭টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার বিকেল থেকেই এই মহাসড়কে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গতকাল পর্যন্ত সেতুতে নিয়মিত ১৪টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়েছে। তবে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামলাতে এবং দ্রুত টোল আদায়ের লক্ষ্যে শনিবার থেকে অতিরিক্ত আরও ৪টি বুথসহ মোট ১৮টি বুথ চালু করা হবে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সান্তু জানান, ঈদে ঘরে ফেরা মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং মহাসড়কে যানজট নিরসনে ৬ শতাধিক পুলিশ সদস্য নিরলসভাবে নিয়োজিত রয়েছেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এবারের ঈদযাত্রাও সম্পূর্ণ স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ