বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

টাঙ্গাইলে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১২১ বার

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী বেগম নামের এক গৃহবধূ। চারজনের মধ্যে এক ছেলে ও তিনজন মেয়ে সন্তান রয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে সিজারের (অস্ত্রোপচার) মাধ্যমে ওই গৃহবধূ চার সন্তানের জন্ম দেন।

বিথী বেগম জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের হায়দার আলীর স্ত্রী।

জানা গেছে, বিথী বেগম প্রসবের ব্যথা নিয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব না হওয়ায় মঙ্গলবার সিজারের (অস্ত্রোপচার) মাধ্যমে তার চার সন্তানের জন্ম হয়। ওই গৃহবধূ ও তার চার সন্তানই সুস্থ রয়েছে। বর্তমানে নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক অনিমেশ ভৌমিক লিটন ও ডেপুটি পরিচালক (শিশু রোগ বিশেষজ্ঞ) ডা. আলী আহসান বলেন, ‘মা ও নবজাতক চারজনই সুস্থ রয়েছে। শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের সুস্থ রাখার জন্য হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ