শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের গুরু: জ্বালানি মন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৪৭ বার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির হৃদয়ে আজও জীবন্ত হয়ে আছে। তিনি বাংলা সাহিত্যের গুরু।

আজ শুক্রবার সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাছারিবাড়িতে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি মন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও বেশি ভূমিকা রাখতে হবে। প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়ানো অত্যন্ত জরুরি।’

মন্ত্রী আরও বলেন, ‘‍রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তার সৃষ্টি শুধু বাঙালির নয়, সমগ্র বিশ্বের সম্পদ। মানবতা, প্রেম, প্রকৃতি ও অসাম্প্রদায়িক চেতনার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।’

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘কবি এখানে (শাহজাদপুরে) বসে অনেক গান, কবিতা ও গল্প রচনা করেছেন। তাই উনার স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে আমরা নানা অনুষ্ঠান পালন করছি। তার কবিতা ও গান বাঙালির মনে আছে, সেটি স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।’

কবির জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র কাছারিবাড়িতে এবার তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী পালন করছে রবীন্দ্র অনুরাগীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ