মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

রক্ত ঝরালে বদলা নেওয়া হবে : ছাত্রদল সভাপতি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার

ছাত্রদলের রক্ত ঝরালে, রক্তের বদলা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (৩ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

স্ট্যাটাসে ছাত্রদল সভাপতি লেখেন, ‘ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিবিরের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে লতিফ ছাত্রাবাসের রুমে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। রুমের ভিতর ঢুকে ছাত্রদলের একজন সহযোদ্ধাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে, অনেকেই আহত হয়েছে। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শিবির সন্ত্রাসীদের প্রতিহত করা হবে এবং শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।’

তিনি লেখেন, ‘ছাত্রদলের রক্ত ঝরালে, রক্তের বদলা নেওয়া হবে। বিগত সাড়ে পনের বছর ছাত্রদলের রক্ত ঝরেছে, বিগত দেড় বছর প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদল মবের শিকার হয়েছে। আজও পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের রক্ত ঝরল, অথচ মোনাফেকরা সোশ্যাল মিডিয়ায় এর দায় ছাত্রদলের উপর চাপিয়ে দিল! অনেক ছাড় দেওয়া হয়েছে। আর ছাড় দেওয়া হবে না।’

এর আগে, মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টার দিকে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ শিক্ষার্থী গুরুতর হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ