শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

লিটনরা না থাকায় টিকিট বিক্রিতে বড় ধস

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২২ বার

নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাসদের অনুপস্থিতিতে এবারের বিশ্বকাপের টিকিট বিক্রিতে বড় ধস দেখা দিয়েছে। আজ ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনসে। কিন্তু বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় এখন দর্শক আকর্ষণ কমে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ইডেন গার্ডেনসে টিকিট বিক্রির হার খুবই নিম্নমানের। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতা থাকা স্টেডিয়ামে এখন পর্যন্ত ২১ হাজারেরও কম টিকিট বিক্রি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচে মাত্র ২৯১৭টি, স্কটল্যান্ড-ইতালি ম্যাচের ৩৪৮, ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচের ২০৭৫ এবং ইংল্যান্ড-ইতালি ম্যাচের ৪৯৭০টি টিকিট বিক্রি হয়েছে।

বিশ্বকাপে টিকিট বিক্রিতে বড় ধসের কারণ হিসেবে গ্রুপ পর্বে ভারতের কোনো ম্যাচ না থাকা এবং বাংলাদেশ অংশগ্রহণ না করার কারণে দর্শক আগ্রহ কমে যাওয়ার পরিসংখ্যান স্পষ্ট। যদিও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) টিকিট বিক্রিতে লোকসানের মুখে পড়েনি। কারণ তারা ম্যাচ আয়োজনের জন্য পূর্বনির্ধারিত ফি পাচ্ছে। বিশ্বকাপের চেয়ে কলকাতায় ঘরোয়া ক্রিকেট লিগের ম্যাচগুলো অনেক বেশি আলোচিত ও আকর্ষণীয় হয়ে উঠেছে। শাই হোপের নেতৃত্বে স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে দর্শকদের আরও কিছু চমক দেখতে আগ্রহ রয়েছে। সার্বিকভাবে বাংলাদেশ না থাকার প্রভাব বিশ্বকাপের জনপ্রিয়তায় সুস্পষ্ট হলেও ক্রিকেটপ্রেমীদের আশা- আগামী ম্যাচগুলোতে উত্তেজনা ফিরিয়ে আনবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ