সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জানাল পিবিআই , মাকে মারধর ও শ্লীলতাহানি করায় চার ভাই মিলে রুবেলকে হত্যা করেন বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়েছে কাতারএনার্জি প্রধানমন্ত্রীর নজরদারির সুফল, দুই দিনের বর্ষণেও জলাবদ্ধতা নেই চট্টগ্রামে এনসিপির পদযাত্রা স্থগিত জামায়াত-শিবির পরিচয়ে ডিএসসিসির মার্কেট দখল করে চাঁদাবাজির অভিযোগ পর্তুগাল-স্পেনের খেলায় কে জিতবে, নানা সমীকরণ সিলেটে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত হত্যাচেষ্টা-বিস্ফোরক আইনের মামলা, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল গ্রামে লোডশেডিং কেন হচ্ছে, জানালেন বিদ্যুৎমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৩

বেলুচিস্তানে সেনা অভিযানে ৯২ সন্ত্রাসীসহ নিহত ১২৫

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার

পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে সংঘর্ষের ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত হয়েছেন ১২৫ জন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, আইএসপিআর জানায়, গতকাল শনিবার কুয়েটা, মাস্তং, নুশকি, দলবন্দিন, খারান, পাঞ্জগুর, তুম্প, গওয়াদার ও পাসনিসহ একাধিক জেলায় সমন্বিত হামলা চালায় ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের একটি গোষ্ঠী।

নিহত বন্দুকধারীদের মধ্যে তিনজন আত্মঘাতী হামলাকারী ছিল বলেও জানা গেছে।

দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানে চালানো ব্যাপক ক্লিয়ারেন্স অভিযানে ভারত সমর্থিত ৯২ বন্দুকধারী নিহত হয়েছেন। একই সঙ্গে অভিযানে প্রাণ হারান নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য। বন্দুকধারীদের হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু, বয়স্ক ও শ্রমিকরাও ছিলেন।

এদিকে সামরিক বাহিনীর দাবি, গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া গেছে, হামলাগুলো পাকিস্তানের বাইরে থেকে পরিকল্পিত ও পরিচালিত হয়েছে এবং বন্দুকধারী নেতারা সরাসরি হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী অভিযান প্রায় শেষ পর্যায়ে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি দাবি করেন, হামলার পরিকল্পনা ভারত থেকে করা হয়েছে এবং দায়ীদের আন্তর্জাতিক পরিসরে উন্মোচন করা হবে। এদিকে নিরাপত্তাজনিত কারণে পাঞ্জাব থেকে বেলুচিস্তানের সব সড়কপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ