শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ইতিহাস গড়ে সাফ ফুটসালের শিরোপা জিতল বাংলাদেশ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৪৪ বার

জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। আজ রোববার মাঠেও তার প্রমাণ দিয়েছে বাংলাদেশের মেয়েরা। সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে লিগ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে গোলবন্যায় ভাসিয়ে প্রথম আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা-কৃষ্ণা-লিপির নৈপুণ্যে বাংলাদেশ ১৪-২ গোলে মালদ্বীপকে বিধ্বস্ত করেছে। হ্যাটট্রিক করেন সাবিনা ও লিপি।

থাইল্যান্ডের ব্যাংককে রোববার নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশের মেয়েরা। রেকর্ড ১৪-২ গোলে বিশাল ব্যবধানের জয়ে ঘরে আসে শিরোপা। তবে ম্যাচের প্রথম গোলটি করেছিল মালদ্বীপ। শেষ গোলটিও করেছে তারা।

তৃতীয় মিনিটে গোল করে এগিয়ে যায় মালদ্বীপ। তিন মিনিট পর সাবিনা খাতুনের ফ্রি কিক মালদ্বীপের জাল কাঁপালে ম্যাচে ফেরে বাংলাদেশ।

এখান থেকেই বাংলাদেশের দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর শুরু। এরপর সার্কেলে কৃষ্ণা রানী সরকার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। তবে পোস্টের বাইরে শট নিয়ে হতাশ করেন সাবিনা। কিছুক্ষণ পর সার্কেলের বাইরে থেকে ফ্রি কিক থেকেই ব্যবধান বাড়ান বাংলাদেশের অধিনায়ক।

প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে চার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় বাংলাদেশ। সাবিনার পাস ধরে কৃষ্ণা দূরূহ কোণ থেকে স্কোরলাইন ৩-১ করেন। এরপর কৃষ্ণার পাস নিলুফা আক্তার নীলা নিয়ন্ত্রণে নিয়ে বাড়ান লিপি আক্তারকে। টোকায় ব্যবধান আরও বাড়ে।

১৯ মিনিটে সার্কেলের ভেতর থেকে লিপি আক্তার এবং এরপরই রওশন জাহান গোল পান। ৬-১ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে যায় বাংলাদেশ। সেখান থেকে ফিরে এসে দাপট চলতেই থাকে সাবিনাদের।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দূরপাল্লার শটে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। একটু পরই মাতসুশিমা সুমাইয়া ব্যবধান আরও বাড়ান। পঞ্চম মিনিটে ডান পায়ের বুলেট শটে স্কোরলাইন ৯-১ করেন সাবিনা।

একটু পর নিলুফা আক্তার নীলা দলকে দশম গোল উপহার দেন। ৩০ মিনিটে লিপি আক্তার হ্যাটট্রিক করেন। সাবিনার উৎস থেকে কৃষ্ণার দারুণ পাসে লিপি পায়ের টোকায় দলকে ১১তম গোল এনে দেন।

এরপর কৃষ্ণাও গোল পান। ডান পায়ের শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড। কৃষ্ণার পর অভিষেক গোল করেন মেহেরুনও। ৩৬ মিনিটে মাসুরা পারভীন গোলকিপারের ফাঁক দিয়ে দলকে ১৪তম গোল এনে দেন।

শেষ দিকে এসে মালদ্বীপের মারিয়া এক গোল শোধ দিলেও বড় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে তারা। ততক্ষণে প্রথম আসরের শিরোপা জয়ের উৎসব শুরু করে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ