সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব : চিফ প্রসিকিউটর তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই : শামসুজ্জামান দুদু ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী ফিফা বিশ্বকাপ ২০২৬, বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবিকে সদা জাগ্রত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার মহান দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নবীন সৈনিকদের সদা জাগ্রত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম। তিনি শৃঙ্খলাকে সৈনিক জীবনের প্রধান অলংকার হিসেবে উল্লেখ করে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ’ (বিজিটিসিঅ্যান্ডসি)-এর প্যারেড গ্রাউন্ডে বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন সৈনিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের মূল ভিত্তি। সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা এবং আনুগত্যের মাধ্যমেই একটি বাহিনীর পেশাগত দক্ষতা পরিমাপ করা যায়। একজন প্রকৃত সৈনিক কখনোই আদেশ ও কর্তব্য পালনে পিছিয়ে পড়ে না।

তিনি ২৩০ বছরের ঐতিহ্যে লালিত বিজিবিকে একটি সুসংগঠিত ও চৌকষ বাহিনী হিসেবে অভিহিত করেন। দেশের ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক ও মানবপাচার বন্ধে বিজিবির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, বিজিটিসিঅ্যান্ডসি-এর ইতিহাসে এবারই প্রথমবারের মতো ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রিক্রুটকে প্রশিক্ষণ দিয়ে রেকর্ড গড়া হয়েছে। সাধারণত এই প্রতিষ্ঠানের সক্ষমতা ৭০০ থেকে ১০০০ জনের হলেও, বর্তমান সরকারের বিশেষ নির্দেশনায় ১০৪তম ব্যাচে মোট ৩,০২৩ জন রিক্রুটকে (২৯৫০ জন পুরুষ ও ৭৩ জন নারী) সফলভাবে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বাধীনতার পর এটি একটি উল্লেখযোগ্য অর্জন।

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে নবীন সৈনিকরা দেশের সেবা ও অখণ্ডতা রক্ষায় শপথ গ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ