রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব : চিফ প্রসিকিউটর তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই : শামসুজ্জামান দুদু ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী ফিফা বিশ্বকাপ ২০২৬, বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা

খোঁজ নেই মাদুরোর স্ত্রী ফ্লোরেসের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩৪ বার

যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কড়া নিরাপত্তায় নিউ ইয়র্কের ব্রুকলিনের বন্দিশিবিরে (মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে) রাখা হয়েছে। সেখান থেকে তাকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে। তবে এখন পর্যন্ত তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় শনিবার বিকালে নিউইয়র্কের বিমানঘাঁটিতে নামার পর মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) সদর দপ্তরে নিয়ে প্রাথমিক

আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এর পরই তাকে ব্রুকলিনের বন্দিশিবিরে নেওয়া হয়। সেখানে তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

নিউইয়র্কের এই কুখ্যাত কারাগারটি গুরুত্বপূর্ণ বন্দিদের রাখার জন্য পরিচিত। এর আগে পপ তারকা আর কেলি, যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এবং সম্প্রতি র?্যাপার শন ‘ডিডি’ কম্বসকে এই কারাগারেই রাখা হয়েছিল।

অন্যদিকে, মাদুরোকে নিউইয়র্কের স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেলেও তার সঙ্গে স্ত্রী সিলিয়া ফ্লোরেস ছিলেন না। হোয়াইট হাউস এর আগে বলেছে, মাদুরোর সঙ্গে তার স্ত্রীকেও আটক করা হয়েছে।

নিউইয়র্কের নিউ উইন্ডসরে অবতরণ করা বোয়িং ৭৫৭ উড়োজাহাজে ফ্লোরেস ছিলেন না তা নিশ্চিতভাবে জানা যায়নি। মাদক পাচার ও কোকেন আমদানির অভিযোগে করা মামলায় মাদুরো ও তার স্ত্রী দুজনেরই নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে হাজিরা দেওয়া কথা। কিন্তু মাদুরোর সঙ্গে স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নামতে দেখা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ