রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ০ বার

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনীর (বিএসএফ) ছোড়া দুই রাউন্ড গুলির জবাবে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে বিজিবি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে। শিগগিরই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে কী কারণে বিএসএফ গুলি ছুড়েছে, তা এখনো জানা যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলি ছোড়ার কারণ সম্পর্কে পুলিশও বিস্তারিত জানতে পারেনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ