শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫৯ বার

শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু হয়েছে। আজ রবিবার (৪ জানুয়ারি) ৪টার দিকে এই কর্মসূচি শুরু হয়। যদিও দুপুর ১টা থেকেই শাহবাগে অবস্থান নেন মঞ্চের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশ নিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’সহ নানা স্লোগান দেওয়া হয়।

হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে যান চলাচল কিছুটা ব্যাহত হলেও চলমান রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ