মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

বিকেলে জামায়াত জোটের জরুরি সংবাদ সম্মেলন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩১০ বার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দলীয় জোট। আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্দোলনরত ৮ দলের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

আট দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে আট দলের নেতাদের পক্ষ থেকে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা ৮ দলের জোট ঘিরে নানা মেরুকরণ চলছে। জোটবদ্ধভাবে নির্বাচন করার বিষয়ে সমঝোতার চেষ্টা চলছে বলে দলগুলোর পক্ষ থেকে আগেই জানানো হয়।

তবে তাদের আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগেই নতুন করে আরও ৪টি দল এই জোটে যুক্ত হতে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) এই চারদলের বিষয়েও আজকের সংবাদ সম্মেলনে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এনসিপি ছাড়াও নতুন করে যে দলগুলোর নাম শোনা যাচ্ছে সেগুলো হলো- এবি পার্টি, এলডিপি ও লেবার পার্টি। এ ছাড়া আরও দুই একটি দল এই জোটে যুক্ত হতে পারে এমন আলোচনাও আছে।

আট দলে থাকা দলগুলো হলো-বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ