শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সিরিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ৮

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৭ বার

সিরিয়ার হোমস শহরে জুমার নামাজের সময় একটি মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রকাশিত ছবিতে দেখা যায়, ইমাম আলী ইবন আবি তালিব মসজিদের ভেতরের দেয়াল বিস্ফোরণে পুড়ে কালো হয়ে গেছে। জানালার কাচ ভেঙে পড়েছে। কিছু ছবিতে মসজিদের কার্পেটে রক্তের দাগও দেখা যায়।

সানা জানিয়েছে, মসজিদের ভেতরে আগে থেকেই একটি বিস্ফোরক ডিভাইস রাখা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা।

এদিকে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এখনো হামলাকারীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এই কাপুরুষোচিত হামলা মানবিক ও নৈতিক মূল্যবোধের ওপর নগ্ন আঘাত। এর উদ্দেশ্য দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করা।

এদিকে সারায়া আনসার আল-সুন্নাহ জানিয়েছে, তারা অজ্ঞাতপরিচয় আরেকটি গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে ঘটনাস্থলে পুঁতে রাখা বিস্ফোরক ব্যবহার করে হামলা চালিয়েছে।

এর আগে গত জুনে দামেস্কে একটি গির্জায় প্রাণঘাতী বোমা হামলার দায় স্বীকার করার পর গোষ্ঠীটি প্রথম আলোচনায় আসে। তবে সংগঠনটি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ