শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :

হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া বরখাস্ত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৫ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বরখাস্ত হয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া। শুক্রবার যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। দায়িত্বের শুরুতেই নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

হোয়াইট হাউসের দুই কর্মকর্তা পৃথকভাবে জানিয়েছেন, জাকারিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তিনি প্রেস সেক্রেটারির পদ থেকে সরে যাচ্ছেন। তার আইনি যোগ্যতা নিয়ে কয়েক দিন ধরে প্রশ্ন উঠছিল। পাশাপাশি সংবাদ সম্মেলন ও সাক্ষাৎকারে তার পারফরম্যান্স নিয়েও সমালোচনা হয়।

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই সপ্তাহের কিছু বেশি সময় আগে জাকারিয়ার বিদায়ে গুরুত্বপূর্ণ একজন মুখপাত্রকে হারালেন ট্রাম্প। নির্বাচনের আগে এই সময়ে নিজের প্রশাসনের সাফল্য তুলে ধরা এবং রিপাবলিকান দলের প্রার্থীদের জয় নিশ্চিত করতে সহায়তা করা ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, দায়িত্ব পালনের প্রথম কয়েক দিনে সংবাদমাধ্যমের কঠোর সমালোচনার মুখে পড়ার পর তিনি জাকারিয়াকে পদে বহাল থাকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ