শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মানিক মিয়ায় লাখো মুসল্লির জোহরের নামাজ আদায়

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৪ বার

জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজাস্থলে জোহরের নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় নামাজ শুরু হয়। এর আগে মানিক মিয়া এভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

হাদির জানাজাকে কেন্দ্র করে গোটা এলাকা কার্যত রূপ নেয় সুরক্ষিত জোনে। শনিবার সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া এভিনিউ, আগারগাঁও, খামারবাড়ি ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা ও নিয়ন্ত্রণ লক্ষ্য করা যায়।

রাজধানীর কেন্দ্রস্থল মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকা ছিল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। ভোরের পর থেকেই সংসদ ভবনমুখী প্রতিটি সংযোগ সড়কে ধাপে ধাপে নিরাপত্তা জোরদার করা হয়।
খামারবাড়ি মোড়, আসাদগেট, বিজয় সরণি, আগারগাঁও, ফার্মগেট সংলগ্ন পয়েন্ট এবং মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশমুখগুলোতে বসানো হয় অস্থায়ী চেকপোস্ট। এসব চেকপোস্টে মেটাল ডিটেক্টর, হ্যান্ড স্ক্যানার এবং ম্যানুয়াল তল্লাশির মাধ্যমে যাচাই-বাছাই শেষে মানুষজনকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অনেক ক্ষেত্রে সন্দেহজনক ব্যাগ ও সামগ্রী আলাদাভাবে পরীক্ষা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ