বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলেই মিলবে পুরস্কার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার

দেশব্যাপী সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সমন্বিত এই অভিযান সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করতে এলিট ফোর্স র‍্যাব-কে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

একই সঙ্গে হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে যৌথ অভিযানকে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রেখে নিরাপদে পুরস্কার প্রদান করা হবে বলেও জানিয়েছে র‍্যাব।

আজ মঙ্গলবার বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে অবহিত করে তথ্য ও সংবাদ পরিবেশনে সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে গোপনে ও নিরাপদে পুরস্কার দেওয়া হবে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

তথ্য দিতে র‍্যাবের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো- ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯। এ ছাড়া এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবার ব্যবহার করেও যোগাযোগ করা যাবে।

জনস্বার্থে ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ তথ্যগুলো বহুল প্রচারের জন্য গণমাধ্যমগুলোকে অনুরোধ জানিয়েছে র‍্যাব ফোর্সেস।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ