শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

সম্মানসূচক ডিগ্রিতে ভূষিত রানী মুখার্জি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ বার

ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম রানী মুখার্জি। একটা প্রজন্মের দর্শকদের মাতিয়ে রেখেছিলেন এই লাস্যময়ী অভিনেত্রী। অভিনয়জীবনে তিনি ছোট-বড় অনেক পুরস্কারই পেয়েছেন। তবে এবার পেলেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। আর তা ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য।

রানী মুখার্জিকে মর্যাদাপূর্ণ ‘ডক্টর অব লেটার্স’ ডিগ্রিতে ভূষিত করেছে অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ^বিদ্যালয়। মেলবোর্নে চলমান ‘ইন্ডিয়ার ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’-এর ১৭তম আসরের বিশেষ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয় ১৪ আগস্ট।

অভিনয়জীবনের উল্লেখযোগ্য এই সম্মাননা গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন রানী মুখার্জি। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘এই ডক্টরেট ডিগ্রি পাওয়া আমার জীবনের অন্যতম অর্থপূর্ণ ও আবেগঘন এক মুহূর্ত। একজন শিল্পী হিসেবে কখনই পুরস্কার বা ডক্টরেট ডিগ্রির কথা ভেবে অভিনয়ে আসিনি। শুধু চেয়েছি যেন আমার চরিত্রগুলো দর্শকের মনে দাগ কাটে।’

উল্লেখ্য, রানী মুখার্জি অভিনয়জগতে পা রাখেন ১৯৯৬ সালে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী শুধু অভিনয়ই নয়, যুক্ত রয়েছেন নানারকম সামাজিক ও মানবিক কাজে, যা তাকে বিশেষভাবে সমাদৃত করেছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। সদ্য পাওয়া ডক্টরেট ডিগ্রি তাকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ