খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে শেখ তরিকুল ইসলামকে (৩৫)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়াবটলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।
জানা গেছে, দুপুরে গফফারের চায়ের দোকানে চা পান করতে যান তরিকুল ইসলাম। এ সময় মোটরসাইকেলে করে আসা মুখোশধারী দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
নিহত শেখ তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে।