শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৫ বার

চাঁদাবাজি, থানা কম্পাউন্ডে নিজ দলের নেতাকে মারধর ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের সকল দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। আজ শনিবারসিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা যায়।

ওই পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা হওয়ার কারণে আজাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ওই নোটিশের বিপরীতে আজাদ হোসেনের লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সব দলীয় পদ ও রাজনৈতিক করমকাণ্ড স্থগিত ঘোষণা করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাদের সূত্রে জানা গেছে, চাঁদাবাজির মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ৬ নেতাকর্মী সম্প্রতি গ্রেপ্তার হন এবং হাজতবাস করেন। এরই প্রেক্ষিতে জেলা বিএনপির দপ্তর থেকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয়েছিল। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে তার সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে থানা কম্পাউন্ডে মারধরের অভিযোগ এনে মামলা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম। ওই দিন ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আলমগীর হোসেন নামে অপর একজন বাদী হয়ে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন। এ দুটো মামলায় আজাদ হোসেনসহ বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, অভিযুক্ত আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব। তিনি গত নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। বর্তমানে নিজেকে উল্লাপাড়া পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করে প্রচার চালিয়ে যাচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ