রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। ৪২ বছর আগের ৬ আগস্ট তিনি জনমানবের কল্যাণে তার জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তাঁর অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পরিবার ও রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি কমিটির পক্ষে সৈয়দা ইকবাল মান্দ বানু, শাহিনা খান জামান ওজুবাইদা রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিনটি উপলক্ষে সকালে মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পন, মাজার প্রাঙ্গনে তার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হবে পবিত্র কোরআন খতম, কোরআন খানি ও বিশেষ মোনাজাত। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তার প্রিয় কর্মস্থল নৌ-সদর দপ্তরের পাশে। বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলায় তার উদ্যোগ স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রতি ওয়াক্তের নামাজের জন্য আযানের শব্দ পৌঁছে যায় তার সমাধি স্থানে সেই মসজিদের মিনার হতে যেটি তিনি স্থাপনে উদ্যোগ নিয়েছিলেন নৌবাহিনীর সব সদস্যদের জন্য।
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে মাজারে পুস্পস্তবক অর্পন করা হবে। দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। বাদ জোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে প্রয়াত নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নৌবাহিনীর সব সদস্য তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করবেন।
দিনটি উপলক্ষে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন ‘মাহবুব ভবন’-এ কোরআন খতম, কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সব শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।
এই দিনটি উপলক্ষে ছিন্নমূল শিশু কিশোরদের জন্য প্রতিষ্ঠান ‘সুরভি’তে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি বেগম মাহবুব আলী খান ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন। বেগম মাহবুব আলী খান স্মরণ করেন যে, তার শ্রদ্ধেয় স্বামীর উৎসাহ ব্যতিরেকে তিনি এই সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সফলকাম হতে পারতেন না। রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের পরম শ্রদ্ধেয় মাতা জুবাইদা খাতুনও একজন সমাজসেবী ছিলেন। শৈশবে সেবামূলক কাজের শিক্ষাই হয়ত পরবর্তীতে তাকে সুরভি প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাতে সহায়তা করে।
মাহবুব আলী খানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে। এর মধ্যে জামিয়া কোরবানিয়া তালিমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা, বাউনিয়াবাদ। জামিয়া কোরবানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, ভাষনটেক ক্যান্টনমেন্ট। সনমানদি খানবাড়ি দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সোনারগাঁও, নারায়নগঞ্জ উল্লেখযোগ্য।
ঢাকাস্থ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে- ১. বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ২. বায়তুল আমান জামে মসজিদ, ধানমন্ডি, ৩. তাকওয়া জামে মসজিদ, ৪. ঈদগাহ জামে মসজিদ, ৫. আজিমপুর দায়রা শরিফ জামে মসজিদ, ৬. মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, ৭. বায়তুল মামুর জামে মসজিদ, ৮. সোবাহানবাগ জামে মসজিদ, ৯. বায়তুল আক্সা জামে মসজিদ, ১০. ডরমেটরী জামে মসজিদ, ১১. হাইকোট মাজার মসজিদ, ১২. বাইতুল মোয়াল্লা জামে মসজিদ, ভাসানটেক, মিরপুর ১৩. বাইতুল কুরবান জামে মসজিদ, ১৪. বাইতুল মামুর জামে মসজিদ, ১৫. বাইতুল মুমিন জামে মসজিদ ১৬. বাইতুল আমান কেন্দ্রিয় জামে মসজিদ, ১৭. হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) জামে মসজিদ ১৮. বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, ১৯. বাইতুল জান্নাহ মাদানী জামে মসজিদ ২০. বাইতুল কারিম জামে মসজিদ, ২১. বাইতুল মুমিন জামে মসজিদ, ২২. বাউনিয়াবাদ বাজার জামে মসজিদ।
সিলেটের বিরাহিমপুরে নিজ বাসভবনে বাদ জোহর পরিবারের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা এবং তোবারক বিতরণ করা হবে। তাছাড়া পারিবারিক জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসা কলাবাগান সিলেটে পরিবারের পক্ষ থেকে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হবে। সিলেটের দক্ষিণ সুরমার সিলামে জামেয়া ইসলামিয়, মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া আসরের নামাজের পর পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহপরান (রা.) দরগা মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হবে।
বৃহত্তর সিলেটবাসির উদ্যোগে হযরত শাহজালাল (রাঃ) দরগাহ মসজিদে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল এবং দক্ষিণ সুরমা বিএনপির উদ্যোগে কদমতলী জামে মসজিদে বাদ আসর মিলাদ, দোয়া মাহফিল ও শিরনির বিতরণ।
বাংলাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাদ আসর দোয়া মাহফিল এবং ফেঞ্চুগঞ্জ বিএনপির উদ্যোগে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে ৬ আগষ্ট মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর মিলাদ ও কোরআন খানি অনুষ্ঠিত হবে। এ ছাড়া গাবতলী লাঠিগঞ্জ অন্ধ এতিম খানায় বাদ জোহর কুরআন খানি ও দোয়া মাহফিল এর আয়োজন করা হবে।
জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ্ কামাল (রা.)-এর মাজারে এই দিনটি উপলক্ষে মরহুমের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফ তোয়াফ দোয়া ও মদিনা শরীফে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে। পবিত্র ওমরাহ্ পালনকালে তার সৌভাগ্য হয়েছিল পবিত্র কা’ বা ঘর ধোওয়ার সেটি নিশ্চয়ই ছিল পরম করুনাময় আল্লাহতালার অসীম রহমতের নিদর্শন। সেই পবিত্র কা’ বা ঘর ধোওয়ার বস্তুটি আজও সুরক্ষিত আছে তার স্মৃতিবিজড়িত বহু জিনিসের মাঝে।
এই দিনটি উপলক্ষ্যে যুক্তরাজ্যের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই যুক্তরাজ্যেই রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান তরুণ, মেধাবী নৌ অফিসার হিসেবে উচ্চতর ট্রেনিং নেন এবং সমস্ত কমনওয়েলথ দেশসমুহের অংশগ্রহণকারী অফিসার সমূহের মধ্যে কৃতিত্ব অর্জন করেন ও মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে পুরস্কৃত হন। যুক্তরাজ্যে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে ব্রিকলেন জামে মসজিদে সকাল ১০টা থেকে কুরআন খতম, বাদ জোহর দোয়া মাহফিল। বিকেল ৬টায় রিজেন্ট লেক হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এই দিনটি উপলক্ষে যুক্তরাষ্ট্রেও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভার্জিনিয়ার দারুল হিকমাহ্ ইসলামী সেন্টার ওয়াশিংটনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নিউ ইয়ার্কের জ্যাকসন হাইটস এ ইসলামি সেন্টারেও দোয়া মাহফিল আয়োজন করা হবে। তাছাড়া ফ্লোরিডার ওয়েষ্ট পাম বিচ এ বাংলাদেশি কমিউনিটি মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়ায় রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কোরআন খতম, বিশেষ মোনাজাত ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসাগুলোর মধ্যে রয়েছে মাদ্রাসা দাতো কেরামাত কুয়ালালামপুর, মাদ্রাসা তাহফিজ আমপাংজায়া, আমপাং তাহফিজ আল-মুসতাকিম রাওয়াং, সুরাউ আন-নূর জুরু মাকরজ, মাদ্রাসা পর্তুবুহান রুমাহামাল ছাহয়া তেংকু আমপাং রহিমা মাসজিদ আল হিদায়া, তামান কসুকুন, আসাস জায়া, পেনাং, মাসজিদ আল হিদায়া, তামান সুকুন, আসাস জায়া, বুকিত মারতাজাম, পেনাং মালয়েশিয়া। তাছাড়াও মাদ্রাসা তাহফিজ দারুল আকসা, পেনাং মালয়েশিয়া। সন্ধ্যায় মরহুমের কর্মময়জীবন সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বুকিত বিনতাং বাংলাদেশ মসজিদ, কুয়ালালামপুর। তাহাছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদে দোয়ার আয়োজন করা হবে।
চিনে-এর সাহাবি মসজিদ ইউডি পার্ক গুয়াংজু সিটি, দক্ষিণ কোরিয়ার সিউলে পুশ্চেন সংউরি মসজিদ, সিঙ্গাপুরে আংগুলিয়া জামে মসজিদ, এবং মালদ্বীপের সালমান মসজিদ সহ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে।
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত মিউজিয়ামে প্রয়াতের অসাধারন কর্মজীবনের স্মৃতিবিজড়িত বস্তুসমুহ প্রদর্শিত আছে। কার্ডিওভাসকুলার রিসার্চ, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সমাজ সেবার উদ্দেশ্যে স্থাপিত হবে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট এবং জনগণের মাঝে হৃদরোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও এর চিকিৎসা প্রদানে ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে তার জন্মভূমি সিলেটে। দুঃস্থ, অসহায় রোগীদেরকে এই প্রতিষ্ঠানে বিনামূল্যে চিকিৎসা প্রদানেরও উদ্যোগ নেওয়া হবে।