বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার

ভারতের পশ্চিমবঙ্গের দীঘা সমুদ্র সৈকতে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান জানিয়েছেন রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এ ছাড়া দীঘা সমুদ্র সৈকতে নিষিদ্ধ তামাজজাত দ্রব্য ও মদ্য়পানে নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টার সংবাদে বলা হয়, গতকাল শনিবার, দীঘা স্টেট জেনারেল হাসপাতালে পরিদর্শনে যান শারদ্বত মুখোপাধ্যায়। তিনি বলেন,

‘সপ্তাহান্তে দিঘায় এসে সমুদ্রে নামেন বিপুল সংখ্যক পর্যটক। অনেকে শাড়ি বা সালোয়ার পরে স্নান করেন। ফলে দুর্ঘটনা ঝুঁকি বাড়ে। নিরাপত্তা স্বার্থে সুইমসুট বা সমুদ্রস্নানের উপযোগী পোশাক ব্যবহার করুন।’ তবে সমুদ্র সৈকতে গোসলে শাড়ি বা সালোয়ার কামিজ যে নিষিদ্ধ করা হচ্ছে না, সেটিও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ‘ভারতীয় কালচার অনুযায়ী সুইমশ্যুট পাওয়া যায়। তাতেও যদি কারও অসুবিধা হয়, তাহলে শাড়ি বা সালোয়ার কামিজ পরতে পারেন। তবে এমন রঙয়ের পরতে হবে, যাতে সহজেই চিহ্নিত করা যায়।

সমুদ্র সৈকত এলাকায় তামাকজাত দ্রব্য ও মদ্যপান নিষিদ্ধ হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বিচ ও লাগোয়া এলাকায় মদ্যপান ও তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করা হচ্ছে। রেস্টুরেস্ট ও খাবারের দোকানগুলোতে বার্ন কেয়ার ইউনিট খোলা হবে। বিচে ১০০ মিটার অন্তর প্রশিক্ষিত বিশেষজ্ঞ মোতায়েন ও আরও উন্নত লাইফগার্ডিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ