শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মেসিকে থামাতে ইয়ামালের কাছে আইশোস্পিডের আকুতি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৯ বার

লিওনেল মেসির আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে। তবে এই অর্জন মোটেও ভালোভাবে নিতে পারছেন না জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড। ক্রিশ্চিয়ানো রোনালদোর কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর এবার স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের কাছে আবেদন জানিয়েছেন, যেন তিনি ফাইনালে মেসি ও আর্জেন্টিনাকে থামান।

ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর নিজের ইউটিউব লাইভে স্পিড বলেন, ইয়ামালের কাঁধেই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

তিনি বলেন, “লামিন ইয়ামাল, এই বার্তাটি তোমার জন্য। পুরো মনোযোগ দাও। প্লিজ! ‘পোর ফাভোর’ (দয়া করে), লামিন।”

এরপর রোনালদো-ভক্তদের পক্ষ থেকে ইয়ামালের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি। স্পিড বলেন,‘আমাকে এই বিপর্যয় থেকে বাঁচাও। যদি মেসি আবার বিশ্বকাপ জিতে যায়, তাহলে রোনালদোর ভক্ত হিসেবে আমার আর কিছুই বলার থাকবে না। তাই লামিন ইয়ামাল, এবারের বিশ্বকাপ জিতে আমাদের রোনালদো-ভক্তদের বাঁচাও।’

এবারের বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর মেসির আর্জেন্টিনা ফাইনালে ওঠায় আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্পিড। কারণ, আর্জেন্টিনা শিরোপা জিতলে মেসির বিশ্বকাপ শিরোপা হবে দুটি, যেখানে রোনালদোর ক্যারিয়ার শেষ হওয়ার পথে এখনও অধরাই রয়ে গেছে এই ট্রফি।

মজার বিষয় হলো, পুরো টুর্নামেন্টজুড়েই আর্জেন্টিনার প্রতিপক্ষদের সমর্থন করে এসেছেন আইশোস্পিড। নকআউট পর্বে কেপ ভার্দে, মিসর ও ইংল্যান্ডের পক্ষ নিয়েছিলেন তিনি। এমনকি সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ‘রিভার্স জিংক্স’-এর আশায় আর্জেন্টিনার জার্সি পরেও লাইভে হাজির হয়েছিলেন। কিন্তু তাতেও বদলায়নি ফল, প্রতিবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

এবার তাই তার সব আশা স্পেন এবং লামিন ইয়ামালকে ঘিরে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত রক্ষণভাগের নৈপুণ্যে মাত্র একটি গোল হজম করে ফাইনালে উঠেছে স্পেন। আক্রমণভাগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১৯ বছর বয়সী ইয়ামাল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ