সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৯২ বার

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ এ কৃতজ্ঞতা জানান তিনি।

সাক্ষাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। এই কঠিন সময়ে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতির ওপর জোর দেন।

তিনি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে সংলাপ ও কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। খ‌লিলুর রহমান ব‌লেন, আঞ্চলিক শান্তি এই অঞ্চল এবং এর বাইরের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য অপরিহার্য।

উভয় পক্ষ দুই দে‌শের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ