রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, ৬ বছর থেকে এনআইডির তথ্য

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার

প্রথম ধাপে দেশের প্রায় এক হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময়ে দেওয়া তথ্যের ভিত্তিতেই ৬ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডেটাবেজ তৈরির পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৮ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইউপি নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০টিতে ভোট হবে। মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলোকে আগে রাখা হচ্ছে, এর কিছু বেশি ইউনিয়ন নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’

আখতার আহমেদ বলেন, ‘৬ বছর বয়স থেকে এনআইডিতে তথ্য নিবন্ধনের কথা ভাবা হচ্ছে। আলোচনা করছি, প্রাথমিক শিক্ষায় ঢোকার সময় যেই তথ্য দেওয়া হয় সেই তথ্য নিয়ে আমরা ডেটাবেজ করবো।’

তিনি বলেন, ‘ইভিএম আমরা ব্যবহার করবো না। এগুলো ডিজপোজাল করতে ফাইনাল স্টক টেকিং শুরু করেছি। কী পদ্ধতিতে ডিজপোজ করবো সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর বলতে পারবো।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ