শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সরকারের গতি-প্রকৃতি ও জনপ্রত্যাশা শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আগামীর বাংলাদেশে যেন কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলা : মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে ৮ নির্দেশনা

গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট-ট্রাভিস কেলসি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৪ বার

সব জল্পনার অবসান ঘটিয়ে গোপনেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ সুপারস্টার টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি। নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ব্যাপক উৎসবের প্রস্তুতির মাঝেই তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। ম্যাডিসনেই শুক্রবার জমকালো উদযাপনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। টেইলর সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন তাদের বিয়ের ঘোষণার একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অনুষ্ঠানে বর ও কনে দুজনেই বিয়ের বিশেষ পোশাক পরেছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতার পর ম্যাডিসন স্কয়ার গার্ডেনে টেইলর ও ক্যালিসের নামের আদ্যাক্ষরসহ বিয়ের খবর দিয়ে একটি সাইনবোর্ড তুলতে দেখা যায়। ওই সাইনবোর্ডে ‘জাস্ট টিঅ্যান্ডটি, ম্যারিড’লেখা দেখা গেছে। সেখানে সুইফটের জনপ্রিয় গানের কথা ‘একটি প্রেমের গল্প’ও লেখা ছিল।

ট্রি পেইন জানিয়েছেন, বিয়েতে বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা ছিলেন না। টেইলর সুইফটের ভাই অস্টিন সুইফট তার ‘ম্যান অফ অনার’ এবং কেলসির ভাই জেসন তার ‘বেস্ট ম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেন।

এতে বলা হয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে দুই পরিবার একত্রিত হয়েছে। বন্ধু কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন।

শুক্রবার ম্যাডিসন স্কয়ার গার্ডেনের চারপাশের রাস্তাগুলোতে সুইফট-কেলসির নানা বয়সের ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ পথচারীর ভিড় করেন। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সামনের সেভেন্থ অ্যাভিনিউ ফের খুলে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় বৃহস্পতিবার থেকে। জমকালো এই আয়োজনকে বিবিসি, সিএনএনসহ একাধিক সংবাদমাধ্যমে ‘রাজকীয় বিয়ে’ হিসেবে বর্ণনা করেছে। শতাব্দীর সেরা আয়োজনের বিয়ে হিসেবেও তুলে ধরা হয়েছে কোনো কোনো সংবাদমাধ্যমে। অনুষ্ঠান দুইদিনব্যাপী-বৃহস্পতিবার ও শুক্রবার। প্রথমদিন অতিথি ছিলেন ১০০ জন, কিছুটা ঘরোয়া আয়োজনে। অর্থাৎ যাদের সুইফট ও কেলসি ভাবেন ঘনিষ্ঠজন, তারাই ছিলেন ওই অনুষ্ঠানে। আর শুক্রবার সেই সংখ্যা বেড়ে হাজারজনে দাঁড়ায়। বিশ্বের অন্যতম বৃহত্তম একটি শহরের কেন্দ্রস্থলে আয়োজিত এই বিশাল অনুষ্ঠানটিকে ঘিরে অবিশ্বাস্য পর্যায়ের গোপনীয়তা বজায় রাখা হয়। যা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। এর মধ্যে খবর আসে যুক্তরাষ্ট্রের পপসংগীতের তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার তারকা ট্রাভিস কেলসি নাকি বিয়ে আগেই গোপনে সেরে নিয়েছেন।

এদিকে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী এই দম্পতি অত্যন্ত গোপনীয়তার সাথে ‘অল্প কিছু প্রিয়জনের’ উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। তবে ঠিক কবে বা কোথায় এই বিয়ে হয়েছে, তা নিশ্চিত করা হয়নি। ধারণা করা হচ্ছে, সুইফটের ব্যক্তিগত জেট বিমানটি সম্প্রতি ন্যাশভিলে দীর্ঘ সময় অবস্থান করায় সেখানেই হয়তো গোপন এই আয়োজনটি সম্পন্ন হয়েছিল

নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জমকালো উদযাপনের প্রস্তুতির মধ্যেই নিউইয়র্ক পোস্টের পেজ সিক্স এই তথ্য জানালো। এই সংবাদমাধ্যমটি বলছে, ৩৬ বছর বয়সী এই তারকা জুটি ইতিমধ্যেই খুব সীমিত পরিসরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। গত বছরের ২৬ আগস্ট বাগদান সারেন টেইলর ও কেলসি। ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় দুজনকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ