মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

ভেনেজুয়েলায় বহু প্রাণহানির শঙ্কা, সহায়তায় প্রস্তুতির কথা জানালেন ট্রাম্প

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৬ বার

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেশটিতে সংঘটিত ভূমিকম্প ছিল ব্যাপক মাত্রার এবং এতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ভেনেজুয়েলার পরিস্থিতি মোকাবিলায় সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। তিনি বলেন, প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। তবে এখন পর্যন্ত দেশটির কর্তৃপক্ষ নিহত বা আহতের কোনও আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি।

এদিকে, শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কার মধ্যে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ভবন ধস ও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, পাতালরেল ও রেলসেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। উদ্ধার কার্যক্রম জোরদারে সেনাবাহিনীকেও মাঠে নামানো হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ভয়াবহ ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি জানান, ব্যাপক ক্ষতির কারণে মাইকেতিয়ায় অবস্থিত সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম লা পাতিয়ার তথ্য অনুযায়ী, ডেলসি রদ্রিগেজ দেশের স্কুলগুলোর পাঠদানও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন। একই সঙ্গে পাতালরেল ও রেল চলাচল স্থগিত করা হয়েছে।

এ ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য সব ধরনের কার্যক্রমও আপাতত বন্ধ রাখা হয়েছে। রদ্রিগেজ বলেন, পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর জেনারেল স্টাফকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো কার্যক্রমের নেতৃত্বে থাকবেন বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ