মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি (এফবিএস) ও কলা ভবনের শ্যাডো এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণটি ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি ভবন চত্বরে। ককটেল উপর থেকে পার্কিং করা প্রাইভেট কারের গ্লাসে পড়লে গ্লাস ছিদ্র হয়ে ড্রাইভারের উপর আঘাত করে৷ এতে গাড়িচালক গুরুতর আহত হন। এতে অন্য আরেক শিক্ষার্থী আহত হয়েছেন।  তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

একই সময়ে কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একটি প্রাইভেট কারের কিছুটা ক্ষতি হলেও কেউ আহত হননি।

পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একাডেমিক এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে আমরা সবসময়ই সচেতন। এফবিএস এর ঘটনায় একজন আহত হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের দ্রুত শনাক্ত করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ